রঙিন কাগজে বদলানো যেত ঠোটের রঙ আর সেগুনের
কঁচিপাতা ঘসে দিলে হাতে, রাঙানো যেত তারেও।
শহুরে চোখে ওরকম গোলাপের ছাপা দেয়া জামা হাস্যকর বটে।
তবু আমি অবাক হয়েছিলাম। দুধ আলতা এক করে কখনও দেখিনি,
সেইদিন মনে হয়েছিল উপমাটা বুঝি তোমার জন্যই লিখেছিল কেউ।
মেঘের বিকেলে রোদ কেমন কোমল হয়ে পড়ে... সেই বিকেলে
তুমি না এলে আলবাব রোদ্দুরে মাতাল হতোনা কোনদিন।
মেয়ে তোমার বাড়িতে বুঝি অনেক রঙিন কাগজ ছিল? লাল আর
গোলাপ রঙের? রোজ সকালে কি তুমি সেগুনের সাথে প্রেম করতে?
আমি
- নজমুল আলবাব
- মানুষ হিসাবে ক্ষুদ্র। কাজের ধারায় আরও ক্ষুদ্র। সংসার ভাললাগেনা তবু গৃহেই বসবাস, এ এক অনিবার্য বৈপরিত্য অথবা ভন্ডামী আমার...
বিভাগ
- এই দিন রাত ও রৌদ্র (31)
- গল্পকথা (16)
- দেশচিন্তা (1)
- পদাবলী (39)
- ব্লগরব্লগর (3)
- হতে পারে উপন্যাস (3)
বিষয় :
পদাবলী
মন্তব্য: (8)
Subscribe to:
Posts (Atom)