Posts

আয়ুষ্কাল

আমিনুল ভাই তখন  আটত্রিশ বছরের যুবক। কিন্তু দেখলে মনে হয়  কমপক্ষে পঞ্চাশ তার বয়েস। লম্বা পানজাবী, মাথায় টুপি, তার সাথে মিল রেখে গালে পাতলা দাড়ি। তাবলিগের চিল্লা দিয়ে বেড়ায়। উত্তরের কোন এক জেলা থেকে লম্বা তাবলিগী সফর দিয়ে সে আমাদের বাড়িতে এলো। তখন দুপুর, মার্চ মাসের হালকা গরমের দুপুর। তার গাল  ভেঙ্গে বেশ ঢুকে গেছে। চোখের নিচে কালি। ঝোলার মতো ব্যাগটা কোন মতে দরজার কাছে রেখেই সে সটান শুয়ে পড়লো মেঝেতে। বাড়িতে হট্টগোল শুরু হলো। আমিনুল ভাই এর গা পুড়ে যাচ্ছে জ্বরে। সে কোনমতে বাড়ি পর্যন্ত এসেছে, আর কোলাতে পারছে না। আব্বা বিকেলে বাড়িতে ফিরেই শুরু করলেন গালাগালি। তাবলিগীর গোষ্ঠি উদ্ধার করতে লাগলেন। আমিনুল ভাই চিচি করে মিহি কণ্ঠে শুধু চাচার হেদায়েত কামনা করছিলো। কিন্তু সেটা এমনভাবে, যেনো আব্বার কানে না পৌছে। আব্বা পারেনতো তখনই বাড়ি থেকে তারে বের করে দেন। তাবলীগের মতো বেকার কাজে যে জোয়ান ছেলে সময় কাটায় তার কোন দরকার নাই। আম্মা নানান চেষ্টায় আব্বারে সামলালেন সে যাত্রায়। আমিনুল ভাই বাড়িতে আসার পর পরই মা বাড়ির পুরনো লোক মনতেরার বাপকে গ্রামের বাড়িতে পাঠ...

ফোন বিল

ফোন বিল এলো, একাশি টাকার গতমাসে এসেছিলো, তার আগের মাসে, তারও আগের মাসে, প্রতিমাসে একটা করে, প্রতিবারই একাশি টাকা... মূলত, একা মানুষের ফোন থাকতে পারে হয়তো, কথা বলার কেউ থাকে না

না কবিতা

আমি কবি হতে চেয়েছি সবসময়। কবিতায় যাপন করতে চেয়েছি জীবন। বাউল হতে চেয়েছি। নগ্ন পায়ে হেটে যেতে চেয়েছি খোলা প্রান্তরে, রাত আর চাঁদকে নিয়ে পাড়ি দিতে চেয়েছি আমার সারাটা জীবন। সেসব কিছুই হয় নি। কারন নিজের ভেতরের আমিকে আমার বাইরের আমি কখনই ছাড় দেয়নি। সংসার ভালো লাগে না আমার তবু গৃহেই বসবাস। এই বৈপরিত্ত অথবা ভণ্ডামী নিয়েই আমার নিত্যদিন। কবিতা লেখার এবং কবিতা যাপনে ব্যর্থ হলে মানুষটা আর মানুষ থাকে না। আর যে মাঝামাঝি আটকে থাকে সে একটা কিম্ভুতে পরিণত হয়। সম্ভবত আমিও একটা কিম্ভুত। জোর জবরদস্তি করে আমি প্রায়শঃ এটা সেটা লিখে ফেলি এবং পদ্য বলে ভান করি। সেসবে নেমে আসা কিছু পদ হয়তো থাকে, বাকিটা ইট-সিমেন্টের কারিকুরির মতো। কাগজে, কিংবা কম্পিউটারে মাঝে মাঝে একটা-দুটো লাইন কেমন করে যে আসে... আমি সেসবের সুরাহা করতে পারি না অনেক সময়। প্রবল আলস্য আমার, চেষ্টাও খুব বেশি করি না। টুকরো টাকরা কাগজ একসময় উড়ে যায়, হারিয়ে যায়। কিন্তু জিমেইলের ড্রাফ্ট কিংবা কম্পিউটারে হঠাৎ খোলা কোন ওয়ার্ড ফাইলে টোকে রাখা কিছু লাইন মাঝে মাঝে খুলে যায়। আমি সেসব দেখি, পড়ি, কিন্তু তাদের আর কোন গতি হয...