রোজাটা ৩০ দিনের হলে সবকিছু নিয়ম মতোই হয়। আগেও হতো। কিন্তু যদি হয় ২৯, তাহলেই বিরাট ভজঘট। অবশ্য ২৯ বিরাট একটা রোমাঞ্চকর বিষয় ছিলো। ২৮ তম দিনেই আমাদের মাঝে একটা চঞ্চলতা চলে আসতো। পরশু কি ঈদ হবে? নাকি আরেকদিন বেশি অপেক্ষা করতে হবে? যক্ষের ধনের মতো আগলে রাখা বাটার জুতোটা কি পরা হবে পরশু নাকি আরেকদিন অপেক্ষা করতে হবে? এটা সেসময়ের কথা, যখন আমরা কোন এক প্রত্যন্ত থানা সদরে থাকি। জগন্নাথপুর- দিরাই। নদী ও হাওরের উদার ভূমি। রোজার শেষ কয়েকটা দিন আম্মা শুধু ব্যাগ গোছাতেন। আমাদের তিনতলা ব্যাগ ছিলো একটা। নিচে গোপন তিনটা কুঠোরি। কাপড় চোপড় ভরা শুরু হলে, যখন সেটা উপচে পড়তো তখন আম্মা একটা করে চেইন খুলে ব্যাগটা বড় করে দিতেন। আর আব্বা বলতেন, ''ইয়া! ওতোতা কিতা নিতায়! একদিন আর দুইদিনর লাগি ওতোতা নেওয়া লাগেনি?'' আম্মা হয়তো বলতেন, ''হুরুতা দুগুর খতো কাপড় লাগে ইতা আপনার হিসাব আছেনি?'' আমরা তখন বিশ্বনাথে। বাসার ঠিক সামনে বড় রাস্তা। বিকালে, সময় টময় জানিনা তখন। সকাল, দুপুর, বিকাল আর রাত চিনতাম শুধু। আব্বা হঠাৎ এসে বল্লেন, কালকেই ঈদ। আম্মা দৌঁড়ে দৌঁড়ে ঘর গোছালেন। বাসার সামনে থেকে...
"আমার কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হবে না"
ReplyDelete.....................
ধন্যবাদ মউ
ReplyDeleteথিম সিরাকাম হৈছে ।
ReplyDeleteভালো লাগলো অপু ভাই!
ReplyDeleteথ্যাংকস হাসিব ভাই। অনেক কষ্টে এইটারে দাড় করাইছি। মাঝখানে কয়েকদিনতো যা একখান সিরি হইছিলো। আমার নিজেরই বমি আসতো।
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ পান্থ।
ReplyDeleteদারুণ থিম!
ReplyDeleteম্যালা দিন পর লিখলেন ব্লগে! :-)
ধন্যবাদ মুকুল। আরে নাহ। ইদানিং লিখছিতো এখানে নিয়মিত।
ReplyDelete"নজমুল আলবাব said..., আমার নিজেরই বমি আসতো।"
ReplyDeleteআপনার এই বমির প্রকোপটার জন্য অভিনন্দন জানাব নাকি দুঃখ প্রকাশ করব বুঝতে পারছি না :)!
অফ-টপিক:
আপনার মেইল আইডি নীচে কোথায় খুঁজে পেলাম না তো...!
আপনি আমার মেইলে একটা কবুতর পাঠান:
alimahmed.bangladesh@gmail.com
অপু,তুই কবিতা লিখিস ভালো। এই কথাটা বারবার বলতে চাই,বন্ধু।
ReplyDeleteসুমিমা ইয়াসমিন
সুমি
ReplyDeleteতুই কমেন্ট করিস ভালো। লিখিসও ভালো। আমার চে অনেক ভালো গদ্য লিখিস।
Bah chomotkar likhechen
ReplyDeletesong : বদলে গেছে পৃথিবী singer : (টিপু) Album : Aloron. can anyone help me to download this song?
ReplyDeleteApu vai apnar to tobu amma janten, amar ami chara keu janena :p
ReplyDeleteRashed